সব লেখা /যত্ন ও রক্ষণাবেক্ষণ

টোটাল স্টেশনের যত্ন — যেসব ভুলে যন্ত্র নষ্ট হয়

সামান্য অসাবধানতায় লাখ টাকার যন্ত্র নষ্ট হতে পারে। কয়েকটি সহজ অভ্যাস যন্ত্রের আয়ু কয়েক গুণ বাড়ায়।

সার্ভে যন্ত্র দামি, কিন্তু যত্ন নেওয়া কঠিন কিছু নয়। কয়েকটি অভ্যাস মেনে চললেই যন্ত্র বছরের পর বছর ভালো থাকে।

এক — ট্রাইপডে বসানোর সময় সেন্টার স্ক্রু ভালোভাবে আটকান। অনেক দুর্ঘটনা ঘটে শুধু এই একটি স্ক্রু ঢিলে থাকার কারণে।

দুই — লেন্স কখনো কাপড় বা শার্টের কোনা দিয়ে মুছবেন না। শুধু লেন্স ক্লিনিং টিস্যু ও ব্লোয়ার ব্যবহার করুন। একবার আঁচড় পড়লে তা আর ঠিক হয় না।

তিন — বৃষ্টিতে ভিজলে কেসে ঢোকানোর আগে শুকনো কাপড়ে মুছে বাতাসে শুকিয়ে নিন। ভেজা অবস্থায় কেসে রাখলে ভেতরে ছত্রাক পড়ে।

চার — ব্যাটারি পুরো খালি করে ফেলে রাখবেন না। দীর্ঘদিন ব্যবহার না করলেও মাসে অন্তত একবার চার্জ দিন।

পাঁচ — বছরে অন্তত একবার ক্যালিব্রেশন করান। যন্ত্র দেখতে ঠিক থাকলেও ভেতরের কালেকশন ধীরে ধীরে সরে যায় — ফলে পরিমাপে অল্প অল্প ভুল জমতে থাকে, যা বড় প্রকল্পে বড় সমস্যা তৈরি করে।